মেহেরপুরের গাংনী উপজেলার নবিনপুর গ্রাম থেকে বোমাসদৃশ এই বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে
প্রেমিকার কাছে পৌঁছানোর আগেই প্রেমের চিরকুট পৌঁছে গেল থানায়। এই চিরকুটের সঙ্গে ছিল না কোনো গোলাপ কিংবা উপহার। ছিল কালো টেপে মোড়ানো বোসাসদৃশ জর্দার কৌটা। আর তাতে লেখা এমন এক বার্তা, যা আবেগের বদলে বোমার আতঙ্ক ছড়ায়। বোমাসদৃশ এই চিরকুট পড়ে থাকার খবর পেয়ে ছুটে আসে পুলিশ।ঘটনাটি মেহেরপুরের গাংনী উপজেলার নবীনপুর গ্রামের।
গতকাল রোববার দুপুরে গ্রামের খেলার মাঠের পাশে নির্মাণাধীন একটি ভবনের পিলারের ওপর বোমাসদৃশ বস্তুটি দেখা যায়।মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী, ওসি, গাংনী থানাকোনো এক যুবক তাঁর প্রেমিকাকে উদ্দেশ করে হয়তো এই চিরকুট লিখেছেন। বোমাসদৃশ বস্তুর (জর্দার কৌটায় তৈরি) গায়ে চিরকুট লেখা হয়েছে আলোচনা তৈরি করার জন্য।
তবে লোকজনের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল।স্থানীয় সূত্রে জানা গেছে, পিলারের ওপর কালো টেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু পড়ে আছে, এমন খবর প্রচারের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।