advertisement
advertisement

চাক শুমার সিনেটে ডেমোক্র্যাট নেতা হলে তাঁর সঙ্গে কাজ করা কঠিন হবে: ট্রাম্প


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১:৩০ অপরাহ্ণ
চাক শুমার সিনেটে ডেমোক্র্যাট নেতা হলে তাঁর সঙ্গে কাজ করা কঠিন হবে: ট্রাম্প

ডেমোক্রেটিক পার্টির নীতিবিষয়ক সাপ্তাহিক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল হিলে, ১৭ নভেম্বর ২০২৬

advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ডেমোক্রেটিক পার্টির সিনেটর চাক শুমার সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নির্বাচিত হলে তাঁর সঙ্গে কাজ করা কঠিন হবে।স্থানীয় সময় গতকাল রোববার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা লিখেছেন ট্রাম্প।

পোস্টে তিনি লিখেছেন, ‘চাক শুমার সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হলে তাঁর সঙ্গে কাজ করা আমার জন্য খুব কঠিন হবে।’পোস্টে ট্রাম্প আরও লিখেছেন, ‘এর আগেও নেতা হিসেবে তিনি (শুমার) চরম ব্যর্থ হয়েছেন। ইতিহাসের সবচেয়ে খারাপ নেতাদের একজন তিনি। তিনি যে এবারও ব্যর্থ হবেন, এ বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই।’নিউইয়র্ক অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর শুমার বর্তমানে সিনেটে সংখ্যালঘু দলের নেতা।

তবে চলতি মাসের শুরুর দিকে মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পাওয়ায় আগামী বছর কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্রেটিক পার্টি।ডেমোক্র্যাটদের মধ্যে অসন্তোষমধ্যবর্তী নির্বাচনে বড় জয় পেলেও দলের প্রগতিশীল অংশের অসন্তোষের মুখে পড়েছেন চাক শুমার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর