খুলনায় রেলস্টেশনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে আবারও কালি দিয়েছে কে বা কারা। রোববার শিববাড়ী মোড় এলাকায়
খুলনা নগরের যশোর রোডে রেলস্টেশনের দেয়ালে কালি লেপে দেওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি আবারও আঁকা হবে। দু-এক দিনের মধ্যে এ কাজ শুরুর কথা জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।এর আগে ৬ নভেম্বর প্রতিকৃতিটির মুখে কালি লেপে দেওয়া হয়েছিল। পরে শিল্পী মো. রেজাউল করিম (রেজা) সেটি নতুন করে আঁকেন।
তবে ১৬ দিনের মাথায় গতকাল রোববার আবারও প্রতিকৃতিটির মুখে কালি লেপে দেওয়া হয়।খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ সোমবার প্রথম আলোকে বলেন, ‘আমরা বিষয়টি দেখেছি। প্রতিকৃতিটি ঠিক করে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। দু-এক দিনের মধ্যে এ কাজ করা হবে। যিনি এটি এঁকেছিলেন, তিনি একটু অন্য কাজে ব্যস্ত আছেন।
আমরা তাঁকে বলব।’ পুলিশকে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে বলা হয়েছে বলে তিনি জানান।খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন প্রথম আলোকে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপনের দুটি ঘটনায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।