advertisement
advertisement

চট্টগ্রাম বন্দরের জন্য ট্রাস্ট ব্যাংকের নতুন সেবা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১:৪২ অপরাহ্ণ
চট্টগ্রাম বন্দরের জন্য ট্রাস্ট ব্যাংকের নতুন সেবা

চট্টগ্রাম বন্দরের রাজস্ব আদায় ও লেনদেনের জন্য নতুন সেবা চালু করেছে ট্রাস্ট ব্যাংক। সম্প্রতি এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান ও ট্রাস্ট ব্যাংকের এমডি আহসান জামান চৌধুরী

advertisement

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ নামে রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশনের নতুন সেবা চালু করেছে ট্রাস্ট ব্যাংক। ‘স্মার্টার ট্রান্সজেকশন, স্ট্রংগার ট্রেড’ প্রতিপাদ্যকে সামনে রেখে সম্প্রতি নতুন এই সেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এক বিজ্ঞপ্তিতে ট্রাস্ট ব্যাংক এই তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সেবা চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান জামান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষরের পর তা আনুষ্ঠানিকভাবে দুই পক্ষের মধ্যে হস্তান্তর করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর