advertisement
advertisement

এবার গোপালগঞ্জসহ ঢাকা বিভাগের জেলাগুলোতে দুই মাসের জন্য নেওয়া হচ্ছে ১২ অতিরিক্ত এসপি–এএসপিকে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
এবার গোপালগঞ্জসহ ঢাকা বিভাগের জেলাগুলোতে দুই মাসের জন্য নেওয়া হচ্ছে ১২ অতিরিক্ত এসপি–এএসপিকে

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের লোগো

advertisement

গোপালগঞ্জসহ ঢাকা রেঞ্জের ১৩ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদারকি জোরদার করতে এবার দুই মাসের জন্য ১২ জন অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) ও সহকারী পুলিশ সুপারকে (এএসপি) সংযুক্ত করা হয়েছে। তাঁদের সবাইকে ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ে কাজ করতে বলা হয়েছে।গতকাল রোববার পুলিশ সদর দপ্তর থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন দুটিতে সই করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। দুটি প্রজ্ঞাপনের একটিতে আটজন এবং অন্যটিতে চারজন কর্মকর্তার নাম রয়েছে।এর আগে একই দিন পুলিশ সদর দপ্তরের আরেকটি প্রজ্ঞাপনে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিতর্কিত পুলিশ পরিদর্শক তৈমুর ইসলামসহ ১০ জনকে ঢাকা রেঞ্জে বদলি করা হয়।

তাঁদের মধ্যে অতীতে বিতর্কের মুখে পড়া আরও দুই কর্মকর্তা রয়েছেন।পুলিশ সদর দপ্তরের নতুন দুটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, তদারকি ও প্রয়োজনীয় সময়ে কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এসব কর্মকর্তাকে আগামী দুই মাসের জন্য ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।১২ কর্মকর্তার মধ্যে আটজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর