রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ। এর মানে হলো রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে আবার জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রক্রিয়া অব্যাহত রাখা। তবে বিদ্যুৎকেন্দ্রটি এখনই বাণিজ্যিকভাবে উৎপাদনে যাচ্ছে না।
মূলত পরীক্ষা-নিরীক্ষার জন্যই গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে।রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক মো. কবীর হোসেন প্রথম আলোকে বলেন, দ্বিতীয়বারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হলো আজ সোমবার সকাল ১০টা ২০ মিনিটে। এবার ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে।
এ পর্যায়ে ৩০০-৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে।এর আগে গত মঙ্গলবার বেলা ৩টা ১৬ মিনিটে রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।