advertisement
advertisement

যেখানে দেখা যায় লালঘাড় পেঙ্গা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ
যেখানে দেখা যায় লালঘাড় পেঙ্গা

কুড়িগ্রামের রাজারহাটের সিংহীমারী গ্রামে লালঘাড় পেঙ্গা পাখি। ২০২৪–এর এপ্রিলে

advertisement

কুড়িগ্রামের রাজারহাটের সিংহীমারী গ্রামে লালঘাড় পেঙ্গা পাখি। ২০২৪–এর এপ্রিলেলালঘাড় পেঙ্গা দুর্লভ পাখি। দেশের সব অঞ্চলে এর দেখা মেলে না। সাধারণত চট্টগ্রাম ও সিলেটের গহিন বনে এ পাখি দেখা যায়। পাখিচিত্রীরা এ পাখির ছবি তুলতে বিশেষ আগ্রহী। অথচ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিংহীমারী, বৈদ্যের বাজারসহ পাশাপাশি তিন-চারটি গ্রামে সহজেই দেখা মেলে লালঘাড় পেঙ্গার। এরা অনেকটা শালিকের মতোই মানুষের কাছাকাছি থাকে। সংখ্যায়ও বেশ।

কিছুক্ষণ খুঁজলেই দেখা পাওয়া যায়। এরা পরিযায়ী নয়, আবাসিক পাখি। সারা বছরই ওই এলাকায় থাকে।বছর তিনেক আগের কথা। বন্যার্তদের সহায়তা করতে ঢাকা থেকে আশকার ইবনে ফিরোজসহ কয়েকজন আলোকচিত্রী এসেছিলেন কুড়িগ্রামে। তাঁদের মূল আগ্রহ পাখির ছবি তোলা। সাধারণত পাখির ছবি যাঁরা তোলেন, তাঁরা সঙ্গে ক্যামেরার পাশাপাশি বিশেষ লেন্সও রাখেন; কিন্তু সেবার এই আলোকচিত্রীরা কেউ বিশেষ লেন্স নিয়ে আসেননি।

আমার কাছে তাঁরা জানতে চাইলেন, কুড়িগ্রামে বিশেষ কোনো পাখি দেখা যায় কি না?

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর