advertisement
advertisement

৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা আকিজ রেডিমিক্সের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ
৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা আকিজ রেডিমিক্সের

দেশের নির্মাণশিল্প ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য নয়জন প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিয়েছে আকিজ রেডিমিক্স কংক্রিট। গত শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত করপোরেট নাইট অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়

advertisement

দেশের নির্মাণশিল্প ও অবকাঠামোগত উন্নয়নে অবদানের জন্য নয়জন প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিয়েছে শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সের সহযোগী প্রতিষ্ঠান আকিজ রেডিমিক্স কংক্রিট। গত শনিবার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত ‘করপোরেট নাইট’ অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মাননাপ্রাপ্ত প্রকৌশলী ও স্থপতিরা হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক এম শামীম জেড বসুনিয়া ও বর্তমান অধ্যাপক ইশতিয়াক আহমেদ, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সাবেক প্রধান সমন্বয়ক মেজর জেনারেল (অব.) আবু সাঈদ মো. মাসুদ, বুয়েটের সাবেক অধ্যাপক সৈয়দ ফখরুল আমিন, অধ্যাপক খান মাহমুদ আমানত, অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী, অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম ও অধ্যাপক মুনাজ আহমেদ এবং ফাল্গুনী মল্লিক অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রধান স্থপতি ফাল্গুনী মল্লিক।অনুষ্ঠানে আকিজ বিল্ডিং সলিউশনসের ক্লাস্টার প্রধান নির্বাহী বা সিইও আসাদুল হক সুফিয়ানী বলেন, ‘দেশের নির্মাণশিল্প ও অবকাঠামো উন্নয়নে প্রকৌশলী, স্থপতি, নির্মাণসংশ্লিষ্ট পেশাজীবী এবং মানসম্মত নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’আকিজ রেডিমিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, কংক্রিট শুধু একটি নির্মাণসামগ্রী নয়; বরং প্রতিটি স্থাপনার স্থায়িত্ব, নিরাপত্তা ও নির্ভরয...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর