এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপ পর্বে ভারতকে হারিয়েছে পাকিস্তান
কয়েনটা মাটিতে পড়েছে। ম্যাচ রেফারি ঘোষণা করেছেন, টেইল। কিন্তু পাকিস্তান ‘এ’ দলের অধিনায়ক আবদুল সামাদ মানতে নারাজ। তাঁর দাবি, কয়েনের ওপরের দিকটা হেড। দুই অধিনায়ক ঝুঁকে পড়লেন কয়েন দেখতে। দেখা গেল, সামাদের কথাই ঠিক। কয়েন ছিল হেড, ভুল ঘোষণা দিয়েছিলেন ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ।দোহায় রোববার এশিয়া কাপ রাইজিং স্টারসে ভারত ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দলের ম্যাচের শুরুটা ছিল এমন নাটকীয়। টসের বিভ্রান্তি অবশ্য দ্রুতই কেটে গেছে।
কিন্তু দুই দলের সম্পর্কের বরফ গলেনি। টসের পর হাত মেলাননি দুই অধিনায়ক। ম্যাচ শেষেও একই দৃশ্য। ক্রিকেট আবারও দেখল ‘নো হ্যান্ডশেক’।এই দৃশ্য এখন আর নতুন নয়। ২০২৫ সালের সেপ্টেম্বরে এশিয়া কাপে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের সালমান আগার সঙ্গে হাত না মেলানোর মধ্য দিয়ে শুরু হয়েছিল এই রীতি। এরপর তা ছড়িয়ে পড়েছে নারী ক্রিকেট, বয়সভিত্তিক ক্রিকেট, এমনকি ‘এ’ দলের ক্রিকেটেও।
শুধু হাত মেলানো বন্ধ হয়নি, মাঠে দুই দলের খেলোয়াড়দের কথার লড়াই আর উত্তেজনাও বেড়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।