সোনা
টানা নয় দফা কমার পর দেশের বাজারে সোনার দাম বাড়ল। তাতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। ভরিতে বেড়েছে সর্বোচ্চ ৩ হাজার ১৪৯ টাকা। এর আগে গত শনিবার প্রায় ১৩ মাস পর সোনার দাম কমে ভরিপ্রতি ২ লাখ টাকার নিচে নেমে আসে। সেদিন দাম হয় ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ সোমবার সোনার দাম সমন্বয় করেছে। সমিতি জানিয়েছে, স্থানীয় বাজারে সোনার দাম কমে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে।
মূলত বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় দেশেও সোনার দাম বেড়েছে।সোনার দামের পূর্বাভাস কমাল গোল্ডম্যান স্যাকস, ২০২৭ সালে হতে পারে ৪,৬৫০ ডলার এর আগে গত নয় দফায় দেশে সোনার দাম কমেছে ভরিপ্রতি সর্বোচ্চ ৩৪ হাজার ৬৯০ টাকা।নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৩২ হাজার ৪৪৪ টাকা হয়েছে।আজ দাম বাড়ার আগে সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা; ২১ ক্যারেটের ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা; ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা; সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।এক বছরের বেশি সময় পরে ২ লাখ টাকার নিচে নামল সোনার ভরির দামআজ সোমবার এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে স্পটমার্কেটে প্রতি আউন্স সোনার দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৩ হাজার ৫৭৬ ডল...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।