বর্তমান বিশ্বায়নের যুগে পড়াশোনা, চাকরি বা ব্যবসার প্রয়োজনে লাখ লাখ মুসলমান ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান কিংবা ভারতের মতো অমুসলিমপ্রধান দেশগুলোতে বসবাস করছেন।এসব দেশে বসবাসকারী মুসলমানদের সামনে সবচেয়ে বড় দৈনন্দিন প্রশ্নটি হলো—সুপারশপ বা রেস্তোরাঁয় পাওয়া অমুসলিমদের জবাই করা মাংস খাওয়া বৈধ কি না?ইসলামে অমুসলিমদের জবাইয়ের বিধান মূলত দুটি শ্রেণিতে বিভক্ত: ‘আহলে কিতাব’ (ইহুদি ও খ্রিষ্টান) এবং ‘আহলে কিতাব নয়’ (হিন্দু, বৌদ্ধ, অগ্নিপূজক বা নাস্তিক)।১. যারা আহলে কিতাব নয়তাদের জবাই করা মাংসের ক্ষেত্রে হানাফি, শাফেয়ি, মালেকি ও হাম্বলি—চার মাজহাবের ইমামদের সর্বসম্মত সিদ্ধান্ত হলো, মুসলমান এবং আহলে কিতাব (ইহুদি ও খ্রিষ্টান) ছাড়া পৃথিবীর অন্য কোনো অমুসলিমের জবাই করা প্রাণীর মাংস খাওয়া সম্পূর্ণ হারাম।এমনকি তারা জবাইয়ের সময় ‘বিসমিল্লাহ’ বললেও তা হালাল হবে না; বরং তা মৃত প্রাণীর (মাইতাহ) অন্তর্ভুক্ত হবে।পবিত্র কোরআনে আল্লাহ–তাআলা শুধু আহলে কিতাবদের জবাই করা খাবার হালাল করেছেন, অন্য কোনো ধর্মাবলম্বীদের নয়।
(সুরা মায়িদা, আয়াত: ৫)।ইমাম কাসানি লিখেছেন, ‘জবাই বৈধ হওয়ার অন্যতম প্রধান শর্ত হলো জবাইকারীকে অবশ্যই মুসলমান অথবা আহলে কিতাব (ইহুদি বা খ্রিষ্টান) হতে হবে। অতএব অগ্নিপূজক, মূর্তিপূজক (পৌত্তলিক) এবং মুরতাদের (ধর্মত্যাগী) জবাই করা প্রাণী খাওয়া সর্বসম্মতিক্রমে হারাম।’ (আল-কাসানি, বাদায়িউস সানায়...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।