এখন শিক্ষার্থীরা অনলাইনে নিতে পারেন ভর্তি পরীক্ষার প্রস্তুতি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিতে আবেদন শুরু হবে আগামী ১ ডিসেম্বর। অনলাইনে ভর্তি আবেদনের শেষ দিন ৭ জানুয়ারি ২০২৭। অনলাইনে ফি জমা ৮ জানুয়ারি ২০২৭।বিজ্ঞপ্তি অনুযায়ী, বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১ ফেব্রুয়ারি।
এবার মোট ১ হাজার ৩০৯টি আসনের জন্য শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।আবেদনকারীর মধ্যে থেকে বাছাই করা প্রথম ১০ হাজার আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। এই বাছাইয়ের জন্য যথাক্রমে আবেদনকারীর উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয় তিনটিতে প্রাপ্ত মোট নম্বর এবং উচ্চতর গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বরকে অগ্রাধিকারের ক্রম হিসাবে বিবেচনা করা হবে।
তবে ১০,০০০তম আবেদনকারীর ক্ষেত্রে উচ্চমাধ্যমিক/ সমমান পরীক্ষায় উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন বিষয়ে প্রাপ্ত মোট নম্বর একই হলে ওই নম্বরপ্রাপ্ত সবাই আবেদন করার সুযোগ পাবেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।