অধিকৃত পশ্চিম তীরে রামাল্লার দেইর আবু মাশআল গ্রামে একটি দেয়ালে ‘প্রতিশোধ’ আর ‘আরবদের মৃত্যু হোক’ লেখা স্লোগানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক ফিলিস্তিনি। ফিলিস্তিনিদের দাবি, ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা এসব স্লোগান লিখেছে। ২২ নভেম্বর ২০২৬
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের কয়েকটি গ্রামে গতকাল রোববার ভোরে হামলা চালিয়েছে ইসরায়েলের সশস্ত্র অবৈধ বসতি স্থাপনকারীরা।
তারা সেখানে গাড়িতে আগুন দিয়েছে, দেয়ালে বর্ণবাদী স্লোগান লিখে রেখেছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।এ হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলে নতুন জোট সরকার গঠনের দায়িত্ব পাওয়া নেতা গাদি আইজেনকট।আইজেনকট বলেন, মানুষের ঘরবাড়ি ও গাড়িতে আগুন দেওয়ার মধ্য দিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করা, মানুষের জীবন ঝুঁকিতে ফেলা এবং ইসরায়েলের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক সম্পর্কের মারাত্মক ক্ষতি করা হচ্ছে।ইসরায়েলি এই নেতার অভিযোগ, বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার কট্টর ডানপন্থী দুই সদস্য বেজালেল স্মোট্রিচ ও ইতামার বেন-গভিরের নীতি পশ্চিম তীরকে নৈরাজ্যের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।
কিন্তু কর্তৃপক্ষ এই সংকট মোকাবিলায় কিছুই করেনি।তত্ত্বাবধায়ক সরকারপ্রধান বেনিয়ামিন নেতানিয়াহু এখনো বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।