advertisement
advertisement

বিশ্বে সবচেয়ে বেশি সোনা উৎপাদন করে কোন দেশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ২:৩০ অপরাহ্ণ
বিশ্বে সবচেয়ে বেশি সোনা উৎপাদন করে কোন দেশ

চীনের বেইজিংয়ে কাইবাই জুয়েলারিতে এক ক্রেতাকে সোনার বার দেখাচ্ছেন এক বিক্রয়কর্মী

advertisement

বিশ্বের সবচেয়ে মূল্যবান ধাতুর মধ্যে সোনা অন্যতম। সোনা শুধু অলংকার বা বিনিয়োগের মাধ্যম নয়, মূল্যবান এই ধাতু এখন একটি দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও ভূরাজনৈতিক শক্তির গুরুত্বপূর্ণ সূচকে পরিণত হয়েছে। বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি সোনা উৎপাদনকারী দেশ চীন।ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত বছর চীন ৩৮৪ দশমিক ৩ টন সোনা উৎপাদন করেছে (২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত)।

তার আগের বছরও (২০২৪ সাল) দেশটি ৩৮০ দশমিক ২ টন সোনা উৎপাদন করে বিশ্বের শীর্ষ সোনা উৎপাদনকারী দেশ ছিল।চীন শুধু সবচেয়ে বেশি সোনা উৎপাদনকারী দেশই নয়, বরং তারা মূল্যবান এ ধাতুর সবচেয়ে বড় ভোক্তাদেশও।দেশীয় ও আমদানি করা—উভয় ধরনের কাঁচামাল থেকে চীনে সব মিলিয়ে সোনা উৎপাদিত হয়েছে ৩৪৭ দশমিক ৯৯ টন। আগের বছরের একই সময়ের তুলনায় এই উৎপাদন ১১ দশমিক ৪৪ শতাংশ কম।চীন দুভাবে সোনা উৎপাদন করে।

দেশটি নিজেদের খনি থেকে পাওয়া কাঁচামাল থেকে পরিশোধনের মাধ্যমে সোনা উৎপাদনের পাশাপাশি বিদেশ থেকে আমদানি করা কাঁচামাল থেকেও সোনা উৎপাদন করে।চীনের পণ্যবাজার–বিষয়ক তথ্য ও পরামর্শক প্রতিষ্ঠান সানসার্স গত ৫ নভেম্বর চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের দেওয়া পরিসংখ্যান ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।৪ নভেম্বর প্রকাশ করা চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের ওই পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন প্রান্তিকে (এ বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত) চীন দেশীয় কাঁচামাল থেকে...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর