শাহ্জালাল ইসলামী ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন সম্প্রতি অনলাইনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের পাশাপাশি শাহ্জালাল ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারের সম্মেলনে ব্যাংকটির এক হাজারের বেশি কর্মকর্তা অংশ নেন
শাহ্জালাল ইসলামী ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন সম্প্রতি অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. ফারুক।
বিশেষ অতিথি ছিলেন শাহ্জালাল ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মো. রিয়াজুল করিম, স্বতন্ত্র পরিচালক শাহনাজ সুলতানা ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক নাজমুন নাহার। ব্যাংকটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন বিভাগের অতিরিক্ত পরিচালক ওম প্রকাশ ধর, যুগ্ম পরিচালক শিকদার আবুল বাশার ও মো. মাসিউর রহমান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।