সাভারের আশুলিয়ায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণার পর শ্রমিকদের একটি অংশ সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে পুলিশ। সোমবার সকাল সোয়া ৯টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায়
সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের কারণে আজ সোমবার ২১টি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারায় ২২টি কারখানা বন্ধ আছে।
সকালে নিশ্চিন্তপুর এলাকায় বিক্ষোভকারীদের সড়কে অবস্থান ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় তিন শ্রমিক আহত হয়েছেন।সকাল ১০টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, চলমান আন্দোলনের মধ্যে বিভিন্ন কারণে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় হা–মীম, এনভয়, নিট এশিয়া ও নেক্সট কালেকশনসহ মোট ২২টি কারখানা এখনো বন্ধ রয়েছে।
এর বাইরে দুটি কারখানায় সাধারণ ছুটি আছে।শিল্প পুলিশের তথ্যমতে, আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর আওতাধীন সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় বিভিন্ন খাতের মোট কারখানা আছে এক হাজার ৭২৩টি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।