advertisement
advertisement

মানুষের আয়ু কবে ১৫০ বছর হবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৩:২১ অপরাহ্ণ
মানুষের আয়ু কবে ১৫০ বছর হবে

মানুষের আয়ু আরও বাড়ানোর জন্য গবেষণা করছেন বিজ্ঞানীরা

advertisement

দীর্ঘদিন বেঁচে থাকার স্বপ্ন অনেকেই দেখেন। আর তাই যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে মানুষের দীর্ঘ জীবন বা অমরত্ব লাভের জন্য চলা বিভিন্ন গবেষণায় বিনিয়োগ করেছে বিভিন্ন প্রতিষ্ঠান। তবে মৃত্যুকে ঠেকিয়ে রাখার কোনো পদ্ধতি আবিষ্কার করা যায়নি এখনো। না গেলে কী হবে? আমরা যা-ই করি না কেন দীর্ঘায়ুর একটি সীমা সব সময় থাকবে কি না, তা নিয়ে ভাবা দরকার।

বিজ্ঞানীদের মতে, ক্যানসার, হৃদ্‌রোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত না হলেও সময়ের সঙ্গে সঙ্গে শরীরের সক্ষমতা ধীরে ধীরে কমে যায়। শরীরের অসংখ্য কাঠামোগত ও বিপাকীয় ব্যবস্থার ভারসাম্য দুর্বল হয়ে পড়ে। ফলে খুব কম মানসিক বা শারীরিক চাপ নিয়ে জীবন যাপন করলেও মানুষের আয়ু সর্বোচ্চ ১২০ থেকে ১৫০ বছর হতে পারে।

এরপর কোনো দুর্ঘটনা বা রোগ না হলেও মানুষের মৃত্যু ঘটে।২০২১ সালের মে মাসে নেচার কমিউনিকেশনস সাময়িকীতে মানুষের বার্ধক্যের গতি নিয়ে একটি গবেষণার ফলাফল প্রকাশ করেছিলেন সিঙ্গাপুরভিত্তিক জেরো নামের একটি প্রতিষ্ঠানের তৎকালীন গবেষক টিমোথি পাইরকভ ও তাঁর সহকর্মীরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর