advertisement
advertisement

পর্দায় কার সঙ্গে চুম্বনদৃশ্য বেশি উপভোগ করেছেন? জানালেন জেনিফার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ২:৩০ অপরাহ্ণ
পর্দায় কার সঙ্গে চুম্বনদৃশ্য বেশি উপভোগ করেছেন? জানালেন জেনিফার

জেনিফার লরেন্স। এএফপি

advertisement

হলিউডে স্পষ্টভাষী অভিনেত্রী হিসেবে পরিচিত জেনিফার লরেন্স। সাক্ষাৎকারে হোক কিংবা কোনো অনুষ্ঠানে, মনের কথা বলতে খুব একটা রাখঢাক করেন না তিনি। ব্যক্তিগত জীবন, অভিনয় কিংবা সহশিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা—সবকিছু নিয়েই তাঁর কথাবার্তায় থাকে স্বতঃস্ফূর্ততা, কখনো কখনো মজার ছলে উঠে আসে বেশ চমকপ্রদ তথ্যও।

সম্প্রতি অ্যান্ডি কোহেনের উপস্থাপনায় জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘ওয়াচ হোয়াট হ্যাপেনস লাইভ’-এ অংশ নিয়ে আবারও আলোচনায় এসেছেন এই অস্কারজয়ী অভিনেত্রী। ১৯ নভেম্বর প্রচারিত অনুষ্ঠানে জেনিফারের সঙ্গে অতিথি হিসেবে ছিলেন ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’ ছবির অভিনেতা জশ হাচারসন। অনুষ্ঠানে সিনেমার বাইরের নানা বিষয় নিয়ে কথা বলেন তাঁরা।

বিশেষ করে জেনিফারের পর্দার চুমুর অভিজ্ঞতা, স্তন প্রতিস্থাপন এবং ‘দ্য হাঙ্গার গেমস’ ছবির শুটিংয়ের স্মারক হিসেবে নেওয়া ধনুক-তিরের বর্তমান অবস্থার কথা উঠে আসে আলোচনায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর