advertisement
advertisement

ঝালকাঠিতে বন্ধুসভার আয়োজনে প্রথম আলোর ২৮তম জন্মদিন উদ্‌যাপন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ২:৫৪ অপরাহ্ণ
ঝালকাঠিতে বন্ধুসভার আয়োজনে প্রথম আলোর ২৮তম জন্মদিন উদ্‌যাপন

শিশুদের নৃত্য পরিবেশনা

advertisement

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ঝালকাঠি বন্ধুসভা। ২০ নভেম্বর বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।১৯৯৮ সালের ৪ নভেম্বর প্রথম আলোর প্রথম সংখ্যা প্রকাশিত হয়। এর এক সপ্তাহ পর ওই বছরের ১১ নভেম্বর পাঠক সংগঠন বন্ধুসভার যাত্রা শুরু হয়। প্রতিবছর ৪ নভেম্বর প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশিত হয়।

এরপর বন্ধুসভার সদস্যদের প্রয়াত স্বজনদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর ঝালকাঠি প্রতিনিধি আ স ম মাহমুদুর রহমান।গান পরিবেশনাআলোচনা পর্বে বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর সাবেক জেলা প্রতিনিধি আইনজীবী আককাস সিকদার বলেন, শুরু থেকেই তিনি প্রথম আলো ও বন্ধুসভার সঙ্গে যুক্ত আছেন। ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি প্রথম আলোর জেলা প্রতিনিধি ছিলেন।

তাঁর ভাষ্য, বন্ধুসভা সব সময় জনকল্যাণমূলক কাজে যুক্ত থাকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর