advertisement
advertisement

সোনার দামের পূর্বাভাস কমাল গোল্ডম্যান স্যাকস, ২০২৭ সালে হতে পারে ৪,৬৫০ ডলার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১:৪৩ অপরাহ্ণ
সোনার দামের পূর্বাভাস কমাল গোল্ডম্যান স্যাকস, ২০২৭ সালে হতে পারে ৪,৬৫০ ডলার

সোনা

advertisement

বিশ্ববাজারে সাম্প্রতিক দরপতনের পরও সোনার দাম নিয়ে আশাবাদী মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস।

প্রতিষ্ঠানটির পূর্বাভাস, ২০২৭ সালের শেষ নাগাদ প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৬৫০ ডলারে পৌঁছাতে পারে; যদিও এর আগে ব্যাংকটির পূর্বাভাস ছিল ৪ হাজার ৮০০ ডলার।যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বাড়ানোর সম্ভাবনা আছে; সে কারণে বেসরকারি বিনিয়োগের চাহিদা কমতে পারে—এ বিবেচনায় পূর্বাভাস সংশোধন করেছে প্রতিষ্ঠানটি। তবে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ধারাবাহিকভাবে সোনার মজুত বাড়াচ্ছে।

এ বাস্তবতায় সোনার দাম আবার বাড়বে বলে মনে করছে গোল্ডম্যান স্যাকস।সোনার বাজারে বড় ধরনের দরপতনের মধ্যে গোল্ডম্যান স্যাকস এ পূর্বাভাস দিয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর