advertisement
advertisement

জেন্ডার সংবেদনশীল কনটেন্টের জন্য পুরস্কার পেলেন পাঁচ নির্মাতা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ২:২০ অপরাহ্ণ
জেন্ডার সংবেদনশীল কনটেন্টের জন্য পুরস্কার পেলেন পাঁচ নির্মাতা

জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলা ও সমতার বার্তা ছড়ানো কনটেন্ট তৈরির জন্য পাঁচজন কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারকে ‘জেন্ডার সেনসিটিভ কনটেন্ট অ্যাওয়ার্ড ২০২৬’ দেওয়া হয়েছে

advertisement

জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলা ও সমতার বার্তা ছড়ানো কনটেন্ট তৈরির জন্য পাঁচজন কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারকে ‘জেন্ডার সেনসিটিভ কনটেন্ট অ্যাওয়ার্ড ২০২৬’ দেওয়া হয়েছে। জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে এ পুরস্কার দেওয়া হয়।ন্যাশনাল লেভেল ইনফ্লুয়েন্সার বিভাগে পুরস্কার পেয়েছেন মাইশা মাহজাবীন প্রিয়তী।

ইন্সপায়ারিং কনটেন্ট ক্রিয়েটর বিভাগে মো. মেহেদী হাসান নূর, ইমার্জিং কনটেন্ট ক্রিয়েটর বিভাগে পুরুষ ও নারী শাখায় হাসিবুল ইসলাম বাপ্পী ও আপুসি চৌধুরী পুরস্কার পেয়েছেন। জুরিস মেনশন পেয়েছেন তারগিভ সানান রোহাম।‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের আওতায় এ পুরস্কার দেওয়া হয়।

নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।আয়োজকেরা জানান, ফলোয়ারের সংখ্যা নয়, কনটেন্টের মান, গল্প বলার ধরন, নৈতিক যোগাযোগ ও জেন্ডার সমতার বার্তা বিবেচনায় নিয়ে বিজয়ীদের নির্বাচন করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর