সেন্ট মার্টিনের জেটিঘাটে পর্যটকবাহী একটি জাহাজ। সম্প্রতি তোলা
তিন দিন বন্ধ থাকার পর আবারও সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। আজ রোববার সকালে কক্সবাজারের বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ জেটি থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে পাঁচটি জাহাজ ছেড়ে যায়। এসব জাহাজে ছিল ১ হাজার ৮৭০ জন পর্যটক।আজ সকাল সাতটা থেকে আটটার মধ্যে পর্যায়ক্রমে পাঁচটি জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশে যাত্রা শুরু করে।
বেলা সাড়ে তিনটায় সেন্ট মার্টিনে আটকে থাকা আট শতাধিক পর্যটক নিয়ে দ্বীপটি থেকে পুনরায় কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবে এসব জাহাজ।ঘূর্ণিঝড় ‘আকভান’–এর প্রভাবে সাগর উত্তাল থাকায় গত বৃহস্পতিবার থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ছিল। এতে দেড় হাজারের বেশি পর্যটক সেন্ট মার্টিনে আটকে পড়েন। পরে অন্তত ৬৮০ জন ১৬টি কাঠের নৌকায় টেকনাফের শাহপরীর দ্বীপ হয়ে ফিরেছেন।
তবে আটকে পড়েন আরও প্রায় আট শতাধিক পর্যটক।জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম আজ সকালে প্রথম আলোকে বলেন, সাগরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সকাল থেকে জাহাজ চলাচল শুরু হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।