advertisement
advertisement

তিন পরাশক্তির সমীকরণে বদলে যাচ্ছে বিশ্বরাজনীতি, কী পরিবর্তন আসতে পারে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৪:০২ অপরাহ্ণ
তিন পরাশক্তির সমীকরণে বদলে যাচ্ছে বিশ্বরাজনীতি, কী পরিবর্তন আসতে পারে

এই প্রথম চীন, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একত্রে ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হলেন।

advertisement

ভূরাজনীতিতে অভূতপূর্ব ঘটনা দেখা যাচ্ছে। এই প্রথম চীন, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একত্রে ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হলেন। সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া রাশিয়ার দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানী আলেকজান্ডার দুগিনের এক পোস্ট নিয়ে শুরু হয়েছে তোলপাড়। সেই পোস্টের সঙ্গে আছে একটা গ্রাফিক্যাল ছবি; যে ছবিতে পুরো বিশ্বকে তিনটি প্রভাববলয়ের অধীন দেখানো হয়েছে। তারপরই এই তিন নেতার ত্রিপক্ষীয় বৈঠক।

ফলে অনেকেই দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন, তবে বিষয়টি নিশ্চিতভাবেই এত সহজ-সরল নয়।তবে এটা পরিষ্কার, বিশ্বরাজনীতিতে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তি দুর্বল হচ্ছে। বলা যায়, এর গোড়াটা কেবল ক্ষয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বব্যবস্থার চ্যালেঞ্জের মুখে পড়ছে। পড়বে না-ই–বা কেন, এমন পরিস্থিতি আগে কখনো তৈরি হয়নি।

সেটা হলো, চীন ও এশিয়ার দেশগুলো বৈশ্বিক অর্থনীতির প্রাণকেন্দ্র হলেও ক্ষমতাকাঠামো এখনো পশ্চিমের দিকে হেলে আছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর