advertisement
advertisement

পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ
পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) আয়োজনে জাতীয় বিতর্ক উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে অতিথি, আয়োজক ও বিতার্কিকেরা।

advertisement

‘ধ্বংসযন্ত্র থমকে দাঁড়াক প্রাণের স্পর্ধায়’—এ স্লোগান সামনে রেখে ১৩ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী পর্ব গতকাল শনিবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) আয়োজনে ১৩ থেকে ২১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় আন্তবিশ্ববিদ্যালয়, আন্তকলেজ ও আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতা।

পাশাপাশি তিনটি পর্যায়েই অনুষ্ঠিত হয়েছে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা।এবারের উৎসবে দেশের ৩২টি স্কুল, ৩২টি কলেজ এবং ৩২টি বিশ্ববিদ্যালয় থেকে বিতার্কিকেরা অংশগ্রহণ করেন।

বিতার্কিক, বিচারকসহ এই আয়োজনে পাঁচ শতাধিক অংশগ্রহণকারী যুক্ত ছিলেন।উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায়ের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্ণ সাহা বিশাল, কলেজ পর্যায়ের যুগ্ম আহ্বায়ক হিসেবে হাসিব বিন আবদুল হাই এবং স্কুল পর্যায়ের যুগ্ম আহ্বায়ক হিসেবে দুর্বার শামিত আদি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর