ইয়েমেনে সরকারি বাহিনীর পক্ষে লড়াই করা এক যোদ্ধা। ২৬ অক্টোবর ২০২৬
ইয়েমেনের ৪৫ বছর বয়সী মুখতারের জন্য নিজের গ্রাম ছেড়ে চলে যাওয়া সহজ ছিল না। এই গ্রামেই তিনি জন্মেছেন এবং বেড়ে উঠেছেন। গ্রামটি ইয়েমেনের তাইজ শহর থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে। ২০১৯ সালে মুখতার নিজের গ্রাম ছাড়তে বাধ্য হন। তাঁর বিশ্বাস ছিল, ইয়েমেনে হুতি বিদ্রোহীরা একটি মহৎ উদ্দেশ্য নিয়ে লড়াই করছে।
তাই তাদের সমর্থনে তাঁরও এগিয়ে যাওয়া উচিত।মুখতারের গ্রামটি যে এলাকায় সেটি একসময় সৌদি আরব–সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর নিয়ন্ত্রণাধীন ছিল। সেখানে আর বেশি দিন থাকলে বিপদের মুখে পড়তে পারেন, এমন আশঙ্কা করছিলেন তিনি।
তাঁর অনেক আত্মীয়স্বজন, এমনকি তাঁর আপন ভাই ও চাচাতো ভাইয়েরাও সরকারপন্থী বাহিনীকে সমর্থন করতেন।কিন্তু মুখতার হুতিদের সমর্থক হওয়ায় অন্য অনেকের মতো তাঁকেও আটক করা হতে পারে—এমন ভয় ছিল তাঁর।নিজের গ্রামে মুখতার কৃষিকাজ করতেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।