advertisement
advertisement

খিলগাঁওয়ে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ বোনের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ২:১০ অপরাহ্ণ
খিলগাঁওয়ে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ বোনের

advertisement

‎ রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় মোস্তফা (২২) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর বোনের অভিযোগ, মাছ ধরার লিজ নিয়ে বিরোধের জেরে তাঁকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এক বন্ধু ডেকে নিয়ে যাওয়ার পর তাঁকে হত্যা করা হয়। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার পর এ ঘটনা ঘটে।তবে পুলিশ বলছে, লোহা চুরি করতে গিয়ে ধরা পড়ার পর মোস্তফাকে মারধর করা হয়।

পরে পালানোর সময় পড়ে গিয়ে তিনি আহত হন।মোস্তফার বড় বোন জুলেখা বলেছেন, রাত সাড়ে তিনটার দিকে বন্ধু হৃদয় এসে মোস্তফাকে স্থানীয় একটি ওয়ার্কশপে ডেকে নিয়ে যায়।

সেখানে হোসেন, তাঁর সহযোগী ইউনুস ও খানসহ অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজন মিলে তাঁকে মারধর ও ছুরিকাঘাত করেন।বাজারে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাত, রক্তাক্ত অবস্থায় ফেসবুক লাইভে বললেন হামলাকারীর নামজুলেখা আরও বলেন, পুলিশের সহযোগিতায় মোস্তফাকে উদ্ধার করে সকাল সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর