প্রতীকী ছবি
মার্কিন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে গুপ্তচরবৃত্তির যে গল্প সামনে এসেছে, স্বাভাবিকভাবেই বিশ্বের নজর এখন যৌন কেলেঙ্কারির দিকটির ওপর। মার্কিন সরকারের মূল্যায়ন বলছে, চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াং এনভিডিয়ার প্রধান নির্বাহীর সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে যাওয়ার পাশাপাশি চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দৌড়ে সবচেয়ে প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ একজন নেতাকে ফাঁদে ফেলার এই কথিত ‘হানি পট’ (প্রেম বা যৌনতার ফাঁদ) অভিযান যদি সফল হয়ে থাকে, তবে যেকোনো গোয়েন্দা সংস্থার জন্য তা হবে সর্বোচ্চ পর্যায়ের এক সাফল্য।তবে হুয়াং-কাণ্ড এরই মধ্যে কেন এতটা ক্ষতিকর হয়ে উঠেছে, তা বুঝতে হলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেইজিংয়ের গোয়েন্দা তৎপরতার বৃহত্তর চিত্রটি দেখতে হবে।
সেই ছকে অ্যালিস হুয়াং ঠিক কোথায় খাপ খান, সেটিও বোঝা জরুরি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।