ব্রাজিলের ভিনিসিয়ুস মাঠে রঙিন। রিয়ালের ভিনিসিয়ুস সাদা–কালো। দুটি আলাদা জার্সিতে এ মৌসুমে এমন বিপরীতমুখি ফর্মেই আছেন ব্রাজিলিয়ান
একটা সময় ছিল, রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়রকে ছাড়া কিছু ভাবাই যেত না। প্রতিপক্ষের রক্ষণে আতঙ্ক ছড়ানো, গতিতে ডিফেন্ডারদের পেছনে ফেলে যাওয়া, ড্রিবলিংয়ে দর্শকদের চমকে দেওয়া—ব্রাজিলিয়ান এই উইঙ্গার যেন রিয়ালের আক্রমণের অপরিহার্য এক অস্ত্র। কিন্তু ফুটবলে কারও জন্য জায়গা চিরস্থায়ী নয়। বিশেষ করে রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে।ভিনিসিয়ুসের অনুপস্থিতিতে রিয়াল মাদ্রিদ যেন নতুন করে নিজেদের খুঁজে পেয়েছে।
লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে তিন পয়েন্টে। অথচ এই সময়ে দলের সঙ্গে ছিলেন না ভিনিসিয়ুস। প্রতিপক্ষের চুল টানার ঘটনায় ঘরোয়া ফুটবলে চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়েছেন। তাঁকে ছাড়াই বার্সেলোনার মাঠে ‘এল ক্লাসিকো’য় লা লিগা চ্যাম্পিয়নদের হারিয়েছে রিয়াল। এরপর সেভিয়া, রেসিং সান্তানদের ও ভ্যালেন্সিয়ার বিপক্ষেও জিতেছে।
ভিনিসিয়ুসের জন্য এর চেয়ে অস্বস্তির খবর আর কী হতে পারে!ভিনিসিয়ুসের অনুপস্থিতিতে আলো ছড়াচ্ছেন দিওমান্দেরিয়ালের হয়ে তাঁর জায়গা যে কতটা নড়বড়ে হয়ে গেছে, সেটির প্রমাণও মিলছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।