advertisement
advertisement

কোথাও কেউ নেই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
কোথাও কেউ নেই

কোথাও কেউ নেই নাটকের দৃশ্যে বাঁ থেকে বদি, বাকের ভাই ও মজনু (আবদুল কাদের, আসাদুজ্জামান নূর ও লুৎফর রহমান জর্জ)

advertisement

অবশেষে পড়ে শেষ করলাম হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস ‘কোথাও কেউ নেই’। অনেকবার শুরু করেও শেষ করতে পারিনি। যেহেতু বইটা পড়ার আগেই নাটকটা দেখা ছিল, আর নাটকের শেষটা বিয়োগান্ত; তাই পড়ার সাহস করে উঠতে পারছিলাম না। নাটক যখন দেখেছি, তখন আমাদের পাড়ায় মাত্র একটি টেলিভিশন ছিল, প্রতিবেশী সালামদের বাড়িতে। ন্যাশনাল সাদা–কালো চৌদ্দ ইঞ্চি একটি টিভি। সেখানে চ্যানেল বদলাতে গেলে ঘড়ির কাঁটার মতো একটা নব ধরে ঘোরাতে হতো।

আর ঘোরাতে গেলেই কটকট শব্দ হতো। নাটকটি কবে প্রচারিত হতো মনে নেই। সপ্তাহে একদিনই হতো। সেটা দেখার জন্য সালামদের বাড়ির মাটির মেঝেতে আমরা পাটের বস্তার তৈরি মাদুরে বসে যেতাম। ঠাসাঠাসি করে বসেও জায়গার সংকুলান হতো না। যা–ই হোক, নাটকটি বিখ্যাত হয়েছিল বাকের ভাইয়ের কারণে। আমরা তখন নাটকটি দেখতেই যেতাম তার কারণে।

আর তার ফাঁসি নিয়ে বাংলাদেশে যা ঘটেছে, সেটা আর কখনো ঘটবে বলে আমি বিশ্বাস করি না।উপন্যাসটি পড়া শেষে বুঝলাম, মুনা আসলে এই উপন্যাসের আসল চরিত্র।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর