জাতিসংঘের লোগো
জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্সে (ইজিডিআই) ১৯৪টি দেশের মধ্যে বাংলাদেশ ৩ ধাপ এগিয়েছে। এ সূচকে বাংলাদেশের অবস্থান এখন ৯৭। এবারই প্রথম এ সূচকে দুই অঙ্কের র্যাঙ্কিং বন্ধনীতে (ডাবল ডিজিট ব্র্যাকেট) ঢুকেছে বাংলাদেশ।২০২৪ সালের পূর্ববর্তী সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। আর ২০২৬ সালের সূচকে বাংলাদেশ এখন পর্যন্ত সবচেয়ে বেশি দশমিক ৬৮৯৩ স্কোর অর্জন করেছে।
এ ক্ষেত্রে বাংলাদেশ ‘হাই ইজিডিআই’ বা উচ্চ ই-গভর্নমেন্ট গ্রুপে রয়েছে।ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশ সূচকের দুটি উপাদানে সর্বকালের সর্বোচ্চ নম্বর পেয়েছে। এর অনলাইন সার্ভিস ইনডেক্স (ওএসআই) স্কোর দাঁড়িয়েছে দশমিক ৮১।
টেলিযোগাযোগ অবকাঠামো সূচকে (টিআইআই) স্কোর হয়েছে দশমিক ৬৯।জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়াবলি বিভাগের তৈরি করা দ্বিবার্ষিক প্রকাশনা ‘২০২৬ ইউএন ই-গভর্নমেন্ট সার্ভে’ থেকে এসব তথ্য জানা গেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।