advertisement
advertisement

২০২৭ সালে ভ্রমণজগতে দেখা যেতে পারে যে ১১ প্রবণতা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
২০২৭ সালে ভ্রমণজগতে দেখা যেতে পারে যে ১১ প্রবণতা

শুধু গন্তব্য নয়, ভ্রমণে কী অভিজ্ঞতা পাওয়া যাচ্ছে, সেটিও হয়ে উঠছে গুরুত্বপূর্ণ

advertisement

শুধু গন্তব্য নয়, ভ্রমণে কী অভিজ্ঞতা পাওয়া যাচ্ছে, সেটিও হয়ে উঠছে গুরুত্বপূর্ণ। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়লেও মানুষ খুঁজছেন মানুষের সঙ্গ, স্থানীয় অভিজ্ঞতা ও প্রকৃতির কাছাকাছি থাকার সুযোগ। ২০২৭ সালের ভ্রমণজগতে এমনই কিছু প্রবণতা দেখা যেতে পারে। ১. বাস্তবের চেয়ে কল্পনার জগৎআগামী বছর ভ্রমণকারীদের মধ্যে রহস্যময় ও কল্পনাপ্রসূত জায়গায় যাওয়ার আগ্রহ বাড়তে পারে।

প্রাচীন ধ্বংসাবশেষ, তারাভরা আকাশ দেখার উপযোগী স্থান, পুরাণ ও লোককাহিনিতে ঘেরা ভূখণ্ড পর্যটকদের আকর্ষণ করবে। জনপ্রিয় অনলাইন ট্রাভেল এজেন্সি বুকিং ডটকমের ২০২৭ সালের ভ্রমণবিষয়ক পূর্বাভাস জরিপে অংশ নেওয়া ৬৫ শতাংশ ভ্রমণকারী ভৌতিক ইতিহাস ও অতিপ্রাকৃত অভিজ্ঞতার সঙ্গে জড়িত জায়গায় ভ্রমণে আগ্রহী। দৈনন্দিন জীবনের বাইরে সম্পূর্ণ ভিন্ন এক জগতে প্রবেশের আকাঙ্ক্ষাও এ প্রবণতার পেছনে কাজ করছে।

২. দলগত ভ্রমণে নতুন মাত্রা বন্ধুদের সঙ্গে দল বেঁধে ভ্রমণের ধরন বদলাচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর