জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
শিশুটির নাম আর এস রহমান মাহাব। দেড় বছর বয়স। রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকার আবাসিক ভবনে গ্যাসের আগুনে দগ্ধ হয়েছিল সে। বাঁচানো গেল না শিশুটিকে। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে মাহাব।একই আগুনে দগ্ধ হয়েছিলেন মাহাবের মা সাবা (৩০)। গতকাল শুক্রবার মারা যান তিনি। পরদিনই মায়ের কাছে চলে গেল শিশু মাহাবও।
এ নিয়ে ওই ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে দুজনের মৃত্যু হলো।দগ্ধ পাঁচজনের চিকিৎসা চলছিল জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে সেখানেই মারা যায় সে। এর আগে গতকাল বিকেল সাড়ে চারটায় একই হাসপাতালে মারা যান সাবা। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানান।চিকিৎসকদের তথ্য অনুযায়ী, সাবার শরীরের ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল।
শিশু মাহাবের পুড়েছিল ৫৭ শতাংশ।গত বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে কাঁঠালবাগান বাজার এলাকার কাঞ্চন টাওয়ার নামের একটি ১০তলা আবাসিক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।