advertisement
advertisement

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বগুড়ায় গান গাইলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বগুড়ায় গান গাইলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

বগুড়া জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। গতকাল শুক্রবার সন্ধ্যায় তোলা

advertisement

বৃষ্টিমুখর সন্ধ্যায় বগুড়া জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে তখন জমেছে মানুষের ভিড়। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মঞ্চে চলছে সাংস্কৃতিক পরিবেশনা। জেলা জাসাসের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। আনুষ্ঠানিক বক্তব্যের একপর্যায়ে গান গেয়ে শোনান তিনিও।প্রথমেই সংস্কৃতি প্রতিমন্ত্রী কিশোর কুমারের কালজয়ী গান ‘আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো’ গানটি গেয়ে শোনান।

এরপর প্রতিমন্ত্রীর কণ্ঠে শোনা যায় দেশাত্ববোধক গান ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা’ গানটি।গান পরিবেশনের আগে নিজের বক্তব্যে দেশের সংস্কৃতির নাজুক পরিস্থিতির কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের সামগ্রিক সংস্কৃতি দীর্ঘদিন ধরে দুর্বল ও বিপন্ন অবস্থায় আছে। ২০ বছর ধরে সংস্কৃতি নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে সংস্কৃতির লালন ও পৃষ্ঠপোষকতার জন্য এত দিন কোনো পরিকল্পনা ছিল না।

ফলে শিল্প, সাহিত্য, নৃত্য, চিত্রকলাসহ সংস্কৃতির প্রতিটি ক্ষেত্র দুর্বল হয়ে পড়েছে।সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরে ব্যাপক পরিসরে জাতীয় সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর