বৈঠকে (বাঁ থেকে) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের শেনঝেনে, ১৯ নভেম্বর ২০২৬
বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়ছে। একদিকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য ও প্রযুক্তিগত প্রতিযোগিতা, অন্যদিকে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা ও মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ঝুঁকির মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে বিশ্বের তিন পরাশক্তি—যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতা এই প্রথম ত্রিপক্ষীয় বৈঠকে করলেন।
বৈঠকে জ্বালানি তেল ও পরিশোধিত পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়ানো, পারমাণবিক ঝুঁকি কমানো ও জাতিসংঘ সংস্কারের বিষয়ে একমত হয়েছেন তাঁরা।গত বৃহস্পতিবার চীনের শেনঝেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে তিন দেশের পক্ষ থেকে অভিন্ন ঘোষণা দেওয়া হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।