সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে যশোর শহরের জেলা পরিষদ (বিডি) মিলনায়তনে
ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি দেশে ও প্রশাসনের ভেতরে সক্রিয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল শুক্রবার বিকেলে যশোর শহরের জেলা পরিষদ মিলনায়তনে সাবেক মন্ত্রী ও বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী ও মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত শেখ হাসিনার উদ্দেশে রিজভী বলেন, গণতন্ত্রবিরোধী ব্যক্তিটি ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে অন্য কোনো জায়গা থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন।
তাঁদের টাকার অভাব নেই।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।