advertisement
advertisement

কেলেঙ্কারির পর জেনসেন হুয়াং ৬ লাখ কোটি টাকার সম্পদ খোয়ালেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১:১১ অপরাহ্ণ
কেলেঙ্কারির পর জেনসেন হুয়াং ৬ লাখ কোটি টাকার সম্পদ খোয়ালেন

জেনসেন হুয়াং

advertisement

প্রণয়ঘটিত কেলেঙ্কারির পর চিপ নির্মাতাপ্রতিষ্ঠান এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সম্পদের মূল্য কমছেই। শীর্ষ ধনীদের তালিকায় তাঁর অবস্থান ক্রমশ পিছিয়ে যাচ্ছে।এক নারীর সঙ্গে জেনসেন হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়। এরপর ৯ নভেম্বর এনভিডিয়া কর্তৃপক্ষ তদন্ত শুরু করে। এর পর থেকে এনভিডিয়ার শেয়ারের দাম কমতে শুরু করে।

সঙ্গে সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পদমূল্য কমে।ফোর্বস সাময়িকীর এক প্রতিবেদনে বলা হয়েছে, ৯ নভেম্বর থেকে এখন পর্যন্ত তাঁর সম্পদের মূল্য কমেছে ৪৭ দশমিক ৯ বিলিয়ন বা ৪ হাজার ৭৯০ কোটি ডলার। এই সময়ে তাঁর মোট সম্পদমূল্য কমেছে সাড়ে ২৯ শতাংশ। আরও সহজে বলা যায়, বাংলাদেশি মুদ্রায় তাঁর সম্পদ কমেছে প্রায় ৬ লাখ কোটি টাকা, যা বাংলাদেশের পুরো বছরের বাজেটের প্রায় দুই-তৃতীয়াংশ। চলতি অর্থবছরের বাংলাদেশের বাজেট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

ফোর্বসের শীর্ষ ধনীদের তালিকায় জেনসেন হুয়াং নেমে আসেন ১৭তম অবস্থানে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর