advertisement
advertisement

মৌলভীবাজারে বিশেষ শিশুদের নিয়ে প্রথম আলোর জন্মদিন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১:২৭ অপরাহ্ণ
মৌলভীবাজারে বিশেষ শিশুদের নিয়ে প্রথম আলোর জন্মদিন

মৌলভীবাজারে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

advertisement

প্রথম আলোর ২৮তম জন্মদিন উপলক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে মৌলভীবাজার বন্ধুসভা। শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা ও তাদের মুখে হাসি ফোটানোই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য।১৯ নভেম্বর অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন মৌলভীবাজার বন্ধুসভার উপদেষ্টা আকমল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষক, বন্ধুসভার সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।

শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ ও সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দমুখর ও হৃদয়স্পর্শী।আয়োজকেরা বলেন, আনন্দ ও ভালোবাসা সবার জন্য। সমাজের প্রতিটি মানুষের পাশে দাঁড়ানো এবং সবাইকে নিয়ে একসঙ্গে এগিয়ে চলাই বন্ধুসভার অঙ্গীকার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর