advertisement
advertisement

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। বিজ্ঞান (অধ্যায় ১০)—পৃথিবীতে ঋতুর পরিবর্তন হয় বার্ষিক গতির কারণে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১:০৮ অপরাহ্ণ
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। বিজ্ঞান (অধ্যায় ১০)—পৃথিবীতে ঋতুর পরিবর্তন হয় বার্ষিক গতির কারণে

advertisement

প্রাথমিক বিজ্ঞান: অধ্যায়–১০∎ সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন: পৃথিবীর গতি কয় ধরনের ও কী কী?উত্তর: সৌরজগতে পৃথিবীর গতি প্রধানত দুই ধরনের। একটি হলো আহ্নিক গতি, যেখানে পৃথিবী তার নিজ অক্ষের ওপর ঘোরে। অন্যটি হলো বার্ষিক গতি, যেখানে পৃথিবী সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট পথে ঘোরে।প্রশ্ন: আহ্নিক গতি কাকে বলে?উত্তর: পৃথিবী তার নিজ অক্ষের ওপর লাটিমের মতো ঘুরতে থাকে। নিজ অক্ষের চারপাশে পৃথিবীর এই ঘূর্ণনকে আহ্নিক গতি বলে।

এই গতির ফলেই পৃথিবীতে দিন ও রাত হয়।প্রশ্ন: নিজ অক্ষের ওপর পৃথিবীর একবার ঘুরে আসতে কত সময় লাগে?উত্তর: পৃথিবী তার নিজ অক্ষের ওপর লাটিমের মতো ঘুরতে থাকে। নিজ অক্ষের চারপাশে পৃথিবীর এই ঘূর্ণনকে আহ্নিক গতি বলে। নিজ অক্ষের ওপর পৃথিবীর একবার সম্পূর্ণ ঘুরে আসতে ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড সময় লাগে।প্রশ্ন: পৃথিবীতে দিন ও রাত কেন হয়?উত্তর: আহ্নিক গতির সময় পৃথিবীর যে অংশ সূর্যের দিকে হেলে থাকে, সেখানে দিন হয়।

আর অপর দিকে রাত হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর