advertisement
advertisement

কথা ছিল মালয়েশিয়া নেওয়ার, চার দিন সাগরে ঘুরিয়ে কক্সবাজার সৈকতে নামিয়ে পালায় দালাল চক্র


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১:৪২ অপরাহ্ণ
কথা ছিল মালয়েশিয়া নেওয়ার, চার দিন সাগরে ঘুরিয়ে কক্সবাজার সৈকতে নামিয়ে পালায় দালাল চক্র

কক্সবাজার সমুদ্রসৈকত থেকে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করা ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে

advertisement

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার আশায় ট্রলারে উঠেছিলেন ৭২ জন। এরপর তাঁদের নিয়ে চার দিন বঙ্গোপসাগরে ঘোরে দালাল চক্র। তবে শেষ পর্যন্ত কাউকেই মালয়েশিয়া নেওয়া হয়নি। মাঝরাতে কক্সবাজার সৈকতে নামিয়ে দিয়ে দালাল চক্রের সদস্যরা পালিয়ে যান।গতকাল শুক্রবার মধ্যরাতে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট থেকে ২৮ জনকে উদ্ধার করে পুলিশ। বাকিরা সৈকত থেকে পালিয়ে যান। মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করা ব্যক্তিদের বেশির ভাগই রোহিঙ্গা নাগরিক।

তাঁরা অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যেতে দালাল চক্রকে ১০ থেকে ১৫ হাজার টাকা করে দিয়েছিলেন।উদ্ধার হওয়া কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট আকৃতির কয়েকটি মাছ ধরার নৌকায় করে ৭২ জনকে গভীর সাগরে নিয়ে যাওয়া হয়। সেখানে অপেক্ষমাণ একটি বড় কাঠের ট্রলারে তাঁদের তুলে দেওয়া হয়। ওই দিন রাতে ট্রলারটি মালয়েশিয়ায় যাওয়ার কথা বলে যাত্রা শুরু করে।

তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠলে ট্রলারটি সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি উপকূলে অবস্থান নেয়।এর মধ্যে গত বৃহস্পতিবার রাতে যাত্রীদের মালয়েশিয়ায় নিয়ে যাওয়া নিয়ে ট্রলারের মাঝিমাল্লা ও দালালদের মধ্যে বিবাদ শুরু হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর