advertisement
advertisement

আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১:৩৪ অপরাহ্ণ
আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন

মাতিয়া বানু শুকু

advertisement

ক্যানসারে আক্রান্ত নাট্যকার ও পরিচালক মাতিয়া বানু শুকুর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় আজ শনিবার সকালে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। এর আগে তিনি হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন ছিলেন।

বর্তমানে তাঁর শারীরিক অবস্থা বেশ সংকটাপন্ন।মাতিয়া বানু শুকুমাতিয়া বানু শুকুর স্বামী নির্মাতা নূরুল আলম আতিকের কাছ থেকে জানা গেছে, শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ায় তাঁর প্রচুর অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। বর্তমানে প্রতি মিনিটে ১৫ থেকে ২০ লিটার পর্যন্ত অক্সিজেন দিতে হচ্ছে তাঁকে। তিনি সচেতন থাকলেও শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকেরা উদ্বিগ্ন।

তাঁর চিকিৎসার পরবর্তী পদক্ষেপ এবং লাইফ সাপোর্টের বিষয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা চলছে।এদিকে চিকিৎসার ব্যয় নিয়েও উদ্বেগে রয়েছে পরিবার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর