advertisement
advertisement

শেবাগ ২.০ হতে চান না তাঁর ছেলে আর্যবীর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ২:০৪ অপরাহ্ণ
শেবাগ ২.০ হতে চান না তাঁর ছেলে আর্যবীর

বাবা ও ছেলে। বীরেন্দর শেবাগ ও আর্যবীর শেবাগ

advertisement

ফজলি আমগাছের চারা থেকে ফজলি আমই হয়। স্বাদে, গুণে, মানে সুবাসে এক।সেটা উদ্বিদবিজ্ঞানের জগৎ। ক্রিকেট–জগতের রীতি সব সময় আবার তেমন নয়।ব্যাটসম্যান বাবার ছেলে যে ব্যাটসম্যানই হবেন, তা নয়। যেমন ধরুন, শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। বাবা জগদ্বিখ্যাত ব্যাটসম্যান, কিন্তু ছেলে হয়েছেন পেস বোলিং অলরাউন্ডার। আবার দেখা যায় ক্রিকেটার হিসেবে বাবা যেমন ছিলেন, ছেলে ক্রিকেটার হলেও বাবার ঘরানার হয়ে উঠতে পারেননি।

যেমন বীরেন্দর শেবাগের ছেলে আর্যবীর শেবাগ।ভারতীয় ক্রিকেটে শেবাগ মানেই ব্যাটে ঝড়ের উন্মাদনা। বলটা পেটানোর জিনিস—এটাই ছিল বীরেন্দর শেবাগের ব্যাটিং–দর্শন। ভারতের কিংবদন্তি এই ওপেনার বল দেখতেন আর মারতেন। তাঁর ছেলে আর্যবীরও ওপেনার। কিন্তু বাবার দর্শনে হাঁটেননি। নতুন বলে থিতু হতে একটু সময় নেন। পায়ের কাজ বেশ ভালো, যেটা তাঁর বাবা তোয়াক্কা করতেন না।

বাবার সঙ্গে তাঁর বড় পার্থক্য হলো, আর্যবীর বলের লাইন–লেংথ এবং উইকেটের আচরণ বুঝে তারপর হাত খোলেন।১৪ নভেম্বর ভারতের অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপ জয়ে এভাবে ব্যাট করেই টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হন আর্যবীর।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর