advertisement
advertisement

মালদ্বীপে নিরাপত্তাকর্মী থেকে ডাইভ মাস্টার, পর্যটকদের সাগরতলের দুনিয়া দেখান মুন্সিগঞ্জের মোশারফ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ২:০০ অপরাহ্ণ
মালদ্বীপে নিরাপত্তাকর্মী থেকে ডাইভ মাস্টার, পর্যটকদের সাগরতলের দুনিয়া দেখান মুন্সিগঞ্জের মোশারফ

মানতা রের তল্লাটে পর্যটকদের নিয়ে স্কুবা ডাইভিং করছেন মোশারফ হোসেন

advertisement

নিরাপত্তাকর্মী হিসেবে মালদ্বীপে কাজ শুরু করেছিলেন, এখন সমুদ্রের গভীরে পর্যটকদের নিয়ে স্কুবা ডাইভিং করান। নিরাপত্তাকর্মী থেকে কীভাবে ডাইভ মাস্টার হয়ে উঠলেন মোশারফ হোসেন, সেই গল্প শোনাচ্ছেন সজীব মিয়ামানতা রের তল্লাটে পর্যটকদের নিয়ে স্কুবা ডাইভিং করছেন মোশারফ হোসেনচারপাশে রংবেরঙের মাছ। কখনো কখনো সামনে এসে পড়ে বিশাল আকৃতির মান্তা রে, কখনো হাঙর।

সমুদ্রের স্বচ্ছ নীল পানির নিচে এমন বিস্ময়কর জগৎ পর্যটকদের দেখাতে নিয়ে যান মোশারফ হোসেন। এ কাজে কখনো এক সপ্তাহ, কখনো টানা ১৫ দিন তাঁর গভীর সমুদ্রে ইয়টেই কেটে যায়। মুন্সিগঞ্জের তরুণ মোশারফ হোসেন কাছের মানুষের কাছে সাগর নামে পরিচিত। মালদ্বীপের একটি বিলাসবহুল ইয়টে কাজ করেন। আট বছর পর গত মাসে ছুটিতে দেশে এসেছেন।

৮ নভেম্বর প্রথম আলো কার্যালয়ে এসে শোনালেন পানির নিচের রোমাঞ্চকর জগতে পৌঁছানোর গল্প।মোশারফ গেলেন মালদ্বীপ তিন বোন ও এক ভাইয়ের মধ্যে মোশারফ বড়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর