advertisement
advertisement

সালমানের বাবার সঙ্গে প্রেম–বিয়ে, নাচের আড়ালে হেলেনের সংগ্রাম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ২:৩০ অপরাহ্ণ
সালমানের বাবার সঙ্গে প্রেম–বিয়ে, নাচের আড়ালে হেলেনের সংগ্রাম

সিনেমার দৃশ্যে হেলেন। আইএমডিবি

advertisement

বলিউডের পর্দায় তাঁকে দেখলেই যেন বদলে যেত দৃশ্যের আবহ। রঙিন পোশাক, বিচিত্র চুলের সাজ, চোখধাঁধানো অভিব্যক্তি আর শরীরী ছন্দে দর্শককে মুগ্ধ করতেন তিনি। কখনো ‘মেরা নাম চিন চিন চু’, কখনো ‘পিয়া তু আব তো আজা’, আবার কখনো ‘ইয়ে মেরা দিল’; তাঁর নাচ মানেই ছিল বাড়তি আকর্ষণ। তিনি হেলেন। ভারতীয় সিনেমার ইতিহাসে যাঁর পরিচয় ‘ক্যাবারে কুইন’ হিসেবে। ২১ নভেম্বর হেলেনের জন্মদিন।

১৯৩৮ সালের এই দিনে ব্রিটিশ বার্মার রেঙ্গুনে জন্মেছিলেন হেলেন অ্যান রিচার্ডসন। দেখতে দেখতে ৮৮ বছরে পা দিলেন এই অভিনেত্রী ও নৃত্যশিল্পী। পর্দায় তাঁর জীবন ছিল ঝলমলে, কিন্তু বাস্তবের গল্প মোটেও তেমন ছিল না। শৈশবে যুদ্ধের ভয়াবহতা, দেশ ছেড়ে উদ্বাস্তু হওয়া, অর্থকষ্টে পড়াশোনা বন্ধ করা, সংসারের দায়িত্ব কাঁধে নেওয়া, ব্যক্তিজীবনে বিতর্ক—সবকিছু পেরিয়েই নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি।

হেলেনের জীবন তাই কেবল একজন নৃত্যশিল্পীর সাফল্যের গল্প নয়; এটি প্রতিকূলতার সঙ্গে লড়াই করে নিজের জায়গা তৈরি করে নেওয়া এক নারীর গল্প।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর