advertisement
advertisement

যুক্তরাষ্ট্রের বাইরে এআই ডেটা সেন্টার বানানো মার্কিন কোম্পানি নিষিদ্ধ করার হুমকি ট্রাম্পের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের বাইরে এআই ডেটা সেন্টার বানানো মার্কিন কোম্পানি নিষিদ্ধ করার হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

advertisement

দেশের বাইরে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ডেটা সেন্টার বানানো মার্কিন কোম্পানিগুলো নিষিদ্ধ করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেসব প্রযুক্তি কোম্পানি বিদেশে ডেটা সেন্টার বানাবে, তাদের ওপর ‘বিপুল কর’ আরোপের হুমকিও দিয়েছেন তিনি।ট্রাম্প বলেন, ‘আমরা সবকিছু এ দেশেই রাখব।’ তবে এ বিষয়ে সম্ভাব্য নীতি নিয়ে তিনি তেমন বিস্তারিত কিছু বলেননি।

তিনি জানান, তাঁর মন্ত্রিসভার অন্য সদস্যরাও বিষয়টি (মার্কিন কোম্পানিকে ডেটা সেন্টার দেশের বাইরে করতে না দেওয়া) প্রথমবার শুনছেন।চলতি নভেম্বরের শুরুতে অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেটা সেন্টার একটি প্রধান ইস্যু ছিল। ডেমোক্রেটিক পার্টির অনেক প্রার্থী ডেটা সেন্টার নির্মাণে কঠোর নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।মেটা ও গুগলসহ বড় প্রযুক্তি কোম্পানিগুলো বিদেশে ডেটা সেন্টার বানানোর চুক্তি করেছে।

এখন ট্রাম্প নতুন নীতি চালু করলে সেটা কীভাবে কার্যকর করা হবে, তা এখনো পরিষ্কার নয়।এশিয়া সফর থেকে ফেরার পর এক সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, ‘আমরা আমাদের কোম্পানিগুলোকে দেশের বাইরে ডেটা সেন্টার বানাতে দেব না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর