advertisement
advertisement

ঢাকার ৬ কিলোমিটারে মাদকের ৬ আখড়া, নিয়ন্ত্রক বদল, কারবার বহাল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ২:৫৫ অপরাহ্ণ
ঢাকার ৬ কিলোমিটারে মাদকের ৬ আখড়া, 
নিয়ন্ত্রক বদল, কারবার বহাল

জব্দ করা মাদক ও মাদকের সরঞ্জাম

advertisement

একজন গ্রেপ্তার হলে পরিবারের অন্য কেউ কারবার চালান। কেউ আত্মগোপনে থেকে সহযোগীদের দিয়ে মাদক বিক্রি করেন। কেউ জামিনে বেরিয়ে ফেরেন পুরোনো কারবারে। রাজধানীর কমলাপুর থেকে জুরাইন পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার রেলপথ ঘিরে এভাবেই বছরের পর বছর চলছে মাদক কেনাবেচা।অনুসন্ধানে এই রেলপথ ঘিরে ছয়টি মাদকের স্পট পাওয়া গেছে। স্পটগুলো নিয়ন্ত্রণ করেন অন্তত ১৯ ব্যক্তি। এঁদের পাঁচজন এখন কারাগারে। বাকিদের কেউ জামিনে, কেউ পলাতক।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, অভিযান হয়েছে, কারবারিরা গ্রেপ্তারও হয়েছেন। এতে নিয়ন্ত্রণ বদলেছে, কিন্তু মাদকের কারবার বন্ধ হয়নি।মাদকের বিস্তার নিয়ে প্রথম আলোর ধারাবাহিক অনুসন্ধানের শেষ পর্বে রাজধানীর এ এলাকার পরিস্থিতি সরেজমিন দেখা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে খোঁজ নেওয়া হয়েছে, কীভাবে বছরের পর বছর আখড়াগুলো টিকে আছে, কারা নিয়ন্ত্রণ করছেন এবং অভিযানের পরও কেন কারবার বন্ধ হচ্ছে না।রেলপথ ঘিরে গড়ে ওঠা মাদকের ছয়টি স্পট হলো—গেন্ডারিয়ার গুমটিঘর (ঘুণ্টিঘর হিসেবে পরিচিত), যাত্রাবাড়ীর করাতিটোলা ও ওয়াসা কলোনি, কদমতলীর জুরাইন রেলস্টেশনে জুলহাসের স্পট, শ্যামপুরের আইজি গেট এবং ওয়ারীর স্বামীবাগ।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্বাধীনতার পর থেকেই ক্ষমতাসীনদের আশ্রয়-প্রশ্রয়ে এসব এলাকায় মাদক কেনাবেচা চলছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর