রাজধানীর সূত্রাপুরে কবি নজরুল ইসলাম সরকারি কলেজের ফটকের সামনে পরিচিতজনের সঙ্গে কথা বলছিলেন জাহাঙ্গীর হোসেন (৫০)। এ সময় ওপর থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয়। সেটি এসে তাঁর মাথায় পড়ে বিস্ফোরণ হয়। এতে মাথা ও চোখে মারাত্মক আঘাত পান জাহাঙ্গীর। আজ রোববার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। আহত জাহাঙ্গীরকে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাহাঙ্গীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মালি হিসেবে কর্মরত।ঢাকা মেডিকেলে বিস্ফোরণটি নিয়ে কথা হয় জাহাঙ্গীর হোসেনের ছেলে তাওহীদ ইসলামের সঙ্গে। তিনি বলেন, কবি নজরুল ইসলাম সরকারি কলেজের ফটকের সামনে নিরাপত্তাকর্মী সুজনের সঙ্গে কথা বলছিলেন তাঁর বাবা। উপড় থেকে আসা ককটেলটি মাথায় বিস্ফোরিত হয়।
স্প্লিন্টারের আঘাতে তাঁর বাবার মাথা ও চোখে জখম হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন প্রথম আলোকে বলেন, আহত জাহাঙ্গীর হোসেনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।অনলাইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে একের পর এক নাশকতার ঘটনা ঘটছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।