advertisement
advertisement

জিয়াউলের বিরুদ্ধে গুম–হত্যার মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ, যুক্তিতর্ক ২৪ নভেম্বর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:২৮ অপরাহ্ণ
জিয়াউলের বিরুদ্ধে গুম–হত্যার মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ, যুক্তিতর্ক ২৪ নভেম্বর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

advertisement

শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রোববার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। ২৪ নভেম্বর এই মামলায় যুক্তিতর্কের জন্য দিন ধার্য করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই মামলার বিচার চলছে। আজ এই মামলায় জিয়াউল আহসানের পক্ষে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন আইনজীবী তাসলিমা জাহান।

জবানবন্দিতে তাসলিমা বলেছেন, নিম্ন আদালতে তিনি জিয়াউলের মামলা পরিচালনা করছেন। তিনি জিয়াউলের মামলাসংক্রান্ত কিছু কাগজপত্র ও কিছু ভিডিও পেনড্রাইভে সাক্ষ্য হিসেবে উপস্থাপন করবেন। কাগজপত্র ও কিছু ভিডিও জিয়াউলের স্ত্রী মামলা পরিচালনার উদ্দেশ্যে বিভিন্ন মাধ্যমে তাঁর কাছে পাঠিয়েছেন।তারপর সেই কাগজপত্র ও ভিডিও ট্রাইব্যুনালে উপস্থাপন করেন সাক্ষী তাসলিমা জাহান।

জবানবন্দিতে তিনি বলেন, এসব কাগজপত্র ও ভিডিওর কনটেন্ট (আধেয়) সম্পর্কে তিনি অবহিত নন।জিয়াউল আহসানের বিরুদ্ধে করা এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয় চলতি বছরের ৮ ফেব্রুয়ারি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর