আলোচনা, আবৃত্তি, সংগীত, নৃত্য, নাট্য পরিবেশনা এবং স্মারকগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে গত বৃহস্পতিবার শুরু হওয়া এ আয়োজন শেষ হয় গতকাল শনিবার বিকেলে। প্রথম আলো
‘হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ’—কবি সুকান্ত ভট্টাচার্যের এই পঙ্ক্তির মতোই তাঁর কবিতাজুড়ে ছিল দেশ, মানুষ আর মুক্তির স্বপ্ন। ক্ষুধা, দারিদ্র্য, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে তাঁর দৃপ্ত উচ্চারণ আজও মানুষকে প্রতিবাদী হতে শেখায়। সেই তারুণ্যের কবির জন্মের এক শ বছর পূর্তিতে খুলনায় তিন দিন ধরে তাঁকে স্মরণ করেছেন কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও আবৃত্তিশিল্পীরা।
আলোচনা, আবৃত্তি, সংগীত, নৃত্য, নাট্য পরিবেশনা এবং স্মারকগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে গত বৃহস্পতিবার শুরু হওয়া এ আয়োজন শেষ হয় গতকাল শনিবার বিকেলে। বাংলাদেশ গণশিল্পী সংস্থা, খুলনার উদ্যোগে এবং কবি সুকান্ত ভট্টাচার্য জন্মশতবর্ষ উদ্যাপন কমিটির আয়োজনে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল নগরের শহীদ হাদিস পার্কে। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে শেষ পর্যন্ত তা অনুষ্ঠিত হয় উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে।
বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।