উদ্ধার হওয়া নবজাতক
রাজধানীর শাহ আলী থানার একটি সড়কের পাশে পড়ে ছিল কালো পলিথিনের একটি ব্যাগ। সেখান থেকে ভেসে আসছিল নবজাতকের কান্না। পথচারীর চোখে পড়ার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। পলিথিনের ভেতর থেকে জীবিত উদ্ধার করা হয় চার থেকে পাঁচ দিন বয়সী একটি কন্যাশিশু।ঘটনাটি শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশের।
গতকাল বুধবার সন্ধ্যায় ফুটফুটে ওই নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।আজ বৃহস্পতিবার বিকেলে যোগাযোগ করা হলে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার প্রথম আলোকে বলেন, নবজাতকটি এখন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসাধীন।
পুলিশের দুই সদস্য সার্বক্ষণিক নবজাতকটির চিকিৎসার খোঁজখবর রাখছেন।শাহ আলী থানার পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান, শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশের একটি খালি জায়গায় কালো পলিথিনের ব্যাগের ভেতর একটি নবজাতক শিশুকে পড়ে থাকতে দেখা গেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।