advertisement
advertisement

বিডব্লিউসিসিআইয়ের প্রশিক্ষণ নিয়ে ১৩ হাজার ৮৯৫ নারীর কর্মসংস্থান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ
বিডব্লিউসিসিআইয়ের প্রশিক্ষণ নিয়ে ১৩ হাজার ৮৯৫ নারীর কর্মসংস্থান

অ্যাসেট প্রকল্পের আওতায় চলছে নারীদের প্রশিক্ষণ

advertisement

এন্টারপ্রাইজ-বেজড ট্রেনিং (ইবিটি) শেষে ১৩ হাজার ৮৯৫ নারীর কর্মসংস্থান বা আত্মকর্মসংস্থান হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তর বাস্তবায়িত অ্যাসেট প্রকল্পের আওতায় বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নিয়ন্ত্রণাধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর।

অ্যাসেট-বিডব্লিউসিসিআইয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ১২ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ১ হাজার ৯২৭টি ব্যাচে ৪৬ হাজার ২৪৮ নারী প্রশিক্ষণ নিয়েছেন। প্রতি ব্যাচে ২৪ জন প্রশিক্ষণার্থী নেওয়ার নির্ধারিত লক্ষ্যমাত্রা শতভাগ পূরণ হয়েছে। এ পর্যন্ত ৩৮ হাজার ৪৮ প্রশিক্ষণার্থী দক্ষতা যাচাইয়ে অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে দক্ষ হিসেবে মূল্যায়িত হয়েছেন ২৬ হাজার ৫৭৪ জন।

কর্মসংস্থান বা আত্মকর্মসংস্থানের তথ্য পাওয়া প্রশিক্ষণার্থীদের মধ্যে ৮ প্রতিবন্ধী নারী এবং ৭৩ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী রয়েছেন।তবে ১৩ হাজার ৮৯৫ জনের কর্মসংস্থান বা আত্মকর্মসংস্থানের তথ্যকে চূড়ান্ত ফল হিসেবে দেখছে না বিডব্লিউসিসিআই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর